বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার কর্ণধার মুঃ জিয়াউর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকা মার্কার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট ) আসনে বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান।
এরই ধারাবাহিকতায় একটি আনন্দ মিছিল ও ডাকবাংলা প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এবং সবশেষে নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌর মেয়র, আব্দুর রশিদ খান ঝালু , নাচোল পৌর- যুবলীগের সাধারণ সম্পাদক, ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিফ হাসান ফিরোজ, এছাড়াও উপস্থিত ছিলেন
নাচোল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন এবং পৌর যুবলীগের সদস্য, মোঃ সাধন মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা—কর্মীবৃন্দ ও নাচোল পৌর এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার জনগন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories