সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সন্ধ্যায় ম্যান সিটি-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচ, বার্সার প্রতিপক্ষ ভায়োকানো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪ বার

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যান সিটি-লিভারপুল হাইভোল্টেজ লড়াই। ইতিহাদ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। আর সন্ধ্যা ৭টায় কাতালানদের পরীক্ষা নেবে ভায়োকানো। রাত দুইটায় অ্যাথলেটিকোর বাধা মায়োর্কা।
ডাগ আউটে পেপ গার্দিওলা ও য়ুর্গেন ক্লপের উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে ম্যান সিটি-লিভারপুল দ্বৈরথে। এবার তা আরও বাড়িয়ে দিয়েছে টেবিলের সমীকরণ। যদিও শিরোপা রেস শেষ হতে এখনও অনেক দেরি।
১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে সিটিজেনস। সমান ম্যাচে অলরেডদের ২৭। মর্যাদার পাশাপাশি সিংহাসন ধরে রাখতে জয়ে নজর চ্যাম্পিয়নদের।
১৯৩৭ সালের পর প্রথমবার লিভারপুলকে ব্যাক টু ব্যাক হারানোর হাতছানি ম্যান সিটির সামনে। তবে গোল মেশিন আর্লিং হালান্ডের অনিশ্চয়তা দুশ্চিন্তা বাড়িয়েছে স্বাগিতক শিবিরে। ফিরতে প্রস্তুত এদেরসন ও নাথান অ্যাকে।
লিভারপুলের চ্যালেঞ্জ ইতিহাদ। ২০১৮ সালের পর সিটিজেনদের দূর্গ জয় করে ফেরা হয়নি অলরেডদের। শেষবার বিধ্বস্ত হয়েছিল ৪-১ গোলে। তার উপর ঘরের মাঠে টানা ২৪ ম্যাচ জিতেছে প্রতিপক্ষ ম্যান সিটি। বিগ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ম্যাক অ্যালিস্টার।
ম্যান সিটি-লিভারপুল ম্যাচ ভাগ্য গড়ে দিতে পারে আর্সেনালের। দুই জায়ান্টের লড়াই ড্র হলে আর ব্রেন্টফোর্ডকে হারালেই ফের শীর্ষস্থান ফিরে পাবে গানাররা।
মুখোমুখি শেষ চার দেখায় অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে জিটেক কমিউনিটি স্টেডিয়ামে নামবে মিকেল আর্তেতার দল। গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে পাচ্ছেন স্প্যানিয়ার্ড। ইনজুরি কাটিয়ে ফিরছেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসও।
অন্যদিকে লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ধুঁকতে থাকা ভায়েকানো। যারা শেষ তিন ম্যাচে হেরেছে। তবে কাতালানদের ভয়ের নাম সাম্প্রতিক পরিসংখ্যান। গেলো চার বছর ধরে স্বাগতিকদের হারাতে পারেনি বার্সা।
জাভির অস্বস্তি বাড়িয়েছে গাভির এসিএল ইনজুরি। দীর্ঘ সময়ের জন্য সাইড লাইনে স্প্যানিশ মিডফিল্ডার। পিঠের ব্যথায় অনিশ্চিত গোলরক্ষক টের স্টেগেন। ভায়েকানোকে হারিয়ে রিয়ালকে টপকে টেবিলের দু’নম্বরে উঠে আসার হাতছানি বার্সেলোনার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories