সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪ বার

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আখদাউদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে আল নাসর।
চলতি মৌসুমে নাসরের হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন সিআরসেভেন। ১৮ ম্যাচে মাঠে নেমে করেছেন ১৮ গোল। এরমধ্যে সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল। সর্বশেষ তিনটি লিগ ম্যাচে পর্তুজিগ সুপারস্টারের পা থেকে এসেছে ৪ গোল।
এদিন প্রথমার্ধে দলকে এগিয়ে নেন সৌদি মিডফিল্ডার সামি-আল-নাজেই। ৭৭ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল পান রোনালদো। অ্যালেক্স টেলেসের ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জালে জড়ান সিআরসেভেন।
তিন মিনিটের মধ্যে পূর্ণ করেন জোড়া। অসাধারণ লব গোলরক্ষক এবং ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে গিয়ে সোজা আশ্রয় নেয় পোস্টের ভেতর। ৩৫ গজ দূর থেকে নেয়া রোনালদোর এই লবটি মন ভরিয়ে দেয় দর্শক-সমর্থকদের।
১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়স্থানে রয়েছে রোনালদোর দল আল নাসর। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories