সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

কেইনে উড়ছে বায়ার্ন, মোনাকোকে উড়িয়ে দিলো পিএসজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার

বুন্দেসলিগায় শীর্ষে ফিরেছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের একমাত্র গোলে কোলনকে হারিয়েছে বাভারিয়ানরা। লিগ ওয়ানে মোনাকোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
পার্ক দ্য প্রাঁসে ১৮ মিনিটে শুরু স্বাগতিকদের গোল উৎসব। ডেডলক ভাঙ্গেন গঞ্জালো রামোস। চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে মোনাকো। বিরতির আগে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নদের হয়ে স্কোরশিটে নাম তোলেন ওসমানে দেম্বেলে, ভিতিনহা ও কোলো মুয়ানি। আর মোনাকোর হয়ে ব্যবধান কমান বালোগুন।
অন্যদিকে বুন্দেসলিগায় ইংলিশ ফুটবলার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের কীর্তি গড়েছেন হ্যারি কেইন। কোলনের বিপক্ষে ২০ মিনিটে করা তার একমাত্র গোলে জয় পেয়েছে বায়ার্ন। লিগে ১২ ম্যাচে ইংলিশ স্ট্রাইকারের গোল এখন ১৮টি। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বাভারিয়ানরা। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে লেভারকুসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories