সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৪ বার

দীর্ঘ ৫ বছর পর চায়ের দেশ সিলেটে হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি।
শুক্রবার (২৪ নভেম্বর) প্রথম টেস্ট ম্যাচটির টিকেট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের লড়াই মাঠে বসে দেখতে দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন ১০০ টাকা।
স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা। আর পূর্ব গ্যালারির টিকেট মূল্য ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।
টিকিট পাওয়া যাবে সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এ ছাড়া রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে এই টেস্টের টিকিট। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
২০১৮ সালে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পদচারণ শুরু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। এরপর নিয়মিত ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করলেও সিলেটে আর কোনো টেস্ট ম্যাচ হয়নি। লম্বা সময় পর এখানকার দর্শকরা উপভোগ করতে পারবেন সাদা পোশাকের লড়াই।
সিলেট টেস্টকে সামনে রেখে এর মধ্যেই দুই দল গতকাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছে। আগামীকাল বিশ্রাম দিয়ে পরের দুই দিন অনুশীলন করে মাঠে নামবে দুই দল। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories