সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বুদ্ধি প্রতিবন্ধী যুবককে বেধড়ক মারধর ছাত্রলীগ দুই নেতার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৭৮ বার

রাজধানীর চানখারপুল মোড়ে মদ্যপ অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে ফিল্মি স্টাইলে বেধড়ক মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা। শনিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী যুবকটির পায়ে মোটরসাইকেল উঠিয়ে দেওয়ার প্রতিবাদ করায় এঘটনা ঘটিয়েছে তারা ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরে স্থানীয় জনতার চাপে ওই দুই ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃতরা হলেন- আক্তারুল করিম রুবেল ও মো. পলক হাসান। রুবেল জিয়া হলের উপ-দপ্তর সম্পাদক ও বাংলা বিভাগ চতুর্থ বর্ষের ছাত্র। অন্যজন মো. পলক হাসান। সে লেদার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এই যুবকের বড় ভাইয়ের নাম সোহেল। চানখারপুল নিমতলীর স্থানীয় বাসিন্দা। ছোটবেলা থেকেই মারধরের শিকার ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী। ঢাবি ছাত্ররা নির্মমভাবে তাকে মেরেছে। তাদের নিবৃত্ত করতে বংশাল থানা পুলিশকেও অনেক বেগ পেতে হয়েছে। 

ঘটনাস্থলে থাকা বংশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের নিবৃত্ত করেছি। তাদের মুখ থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। ঘটনাস্থল শাহবাগ থানার হওয়ায় তাদের শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদারকে কয়েকদফা ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories