সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্কালোনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩১ বার

দীর্ঘ ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ের পেছনের কারিগর লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের পরও জাতীয় দলের সঙ্গেই ছিলেন এই আর্জেন্টাইন। তবে হঠাৎই পদত্যাগের ইঙ্গিত দেন তিনি। তার এই ইঙ্গিতের পর থেকেই তাকে পেতে নড়েচড়ে বসেছে ক্লাবগুলো।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, স্কালোনিকে পেতে হাত বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির জায়গায় তাকে পেতে এর মধ্যেই তোড়জোড় শুরু করেছে দিয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা। স্পোর্তের ভাষ্য, স্কালোনির সঙ্গে আলোচনাও চালিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর হঠাৎই বিদায়ের ইঙ্গিত দেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির। তাই তিনি কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না।
বুধবার (২২ নভেম্বর) ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘এখন সময় এসেছে বল থামানোর এবং চিন্তা ভাবনা শুরু করার। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি ভবিষ্যতে কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে।’
তিনি বলেন, ‘এটি বিদায় নয়, তবে এই দলটি এখন অনেক উঁচুতে। তাদের দায়িত্ব সামলাতে হলে প্রচুর শক্তির প্রয়োজন। আমার পক্ষে এই দায়িত্ব চালিয়ে নেওয়া কঠিব হবে। সময় এসেছে ভাবার। এই মুহূর্তে দলের এমন একজন কোচ দরকার যিনি পরিপূর্ণভাবে দলকে সামলাতে পারবে।’
স্কালোনির অধীনই বদলে যেতে শুরু করে আর্জেন্টিনা। তিনি দায়িত্ব নিয়েছিলেন একটা হারের ভেতর দিয়ে। তারপর লিওনেল মেসিকে কেন্দ্র করে তারুণ্যনির্ভর দল নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকা জিতে পা রাখেন কাতার বিশ্বকাপে। কাতারেও করেন বাজিমাত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories