সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন স্টোকস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪ বার

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস আগামী আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। আইপিএল ২০২৪ এ খেলবেন না তিনি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলেছিলেন স্টোকস। স্টোকসের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে সিএসকে। নিজেদের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি দিয়েছে দলটি।
দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। কিছুদিন পর অস্ত্রোপচার করাবেন তিনি। সামনেই আবার ক্রিকেটের লম্বা সূচি। তাই ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক চাচ্ছেন, খেলা থেকে সম্পূর্ণ দূরে থেকে নিজেকে পুরোপুরি সুস্থ ও ফিট করে তুলতে। ২০২৪ এর ২৫ জানুয়ারি থেকে ভারতের বিপক্ষে ইংলিশদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এর আগে নিজেকে সুস্থ করে তুলতে চান স্টোকস।
সিএসকের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্টোকস। গত মৌসুমে তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল তারা। স্টোকস না খেললেও সিএসকে তাকে ছাড়বে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।
আগামী আইপিএলের আগে ২৬ নভেম্বর থেকে শুরু হবে দলগুলোর পুরোনো খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া। সেদিনই বোঝা যাবে, স্টোকসের ভবিষ্যৎ। তবে, সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং আশা করছেন, দ্রুতই সেরে উঠবেন স্টোকস এবং আগামী মৌসুমে আইপিএলে খেলবেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories