সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

আর্জেন্টিনার বিপক্ষে খেললে অনেক মার খেতাম: নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২২ বার

বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন হারের সঙ্গী হয়েছে ব্রাজিল। বুধবার (২২ নভেম্বর) ঘটনাবহুল এক ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ছেড়েছে মেসির আর্জেন্টিনা।
এদিন ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালেই দুয়োধ্বনি দিতে শুরু করেন ব্রাজিলের কিছু সমর্থক। একপর্যায়ে দুই পক্ষের দর্শকদের সামাল দিতে স্থানীয় পুলিশ লাঠিচার্জের আশ্রয়ও নিয়েছিলেন। ব্রাজিলের দাঙ্গা পুলিশের এমন মারমুখী আচরণ ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। দলের অন্যরাও জড়ো হয়েছিলেন গ্যালারির সামনে। একপর্যায়ে প্রতিবাদ জানাতে দলকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন লিও। যার সুবাদে খেলাও বন্ধ ছিল লম্বা সময় ধরে। এরপর ম্যাচেও ছিল দুই দলের মারমুখী ভঙ্গি।
উত্তাপ ছড়ানো এই ম্যাচ নিয়ে এবার মুখ খুলেছেন নেইমার জুনিয়র। চোটের কারণে সেই ম্যাচে খেলতে না পারায় যেন ভালোই হয়েছে তার জন্য! তিনি বলেন, ‘ভালো, ক্লাসিক, উত্তাপময় এবং কঠিন লড়াই। ওই ম্যাচে খেললে আমি অনেক মার খেতাম, কিন্তু আমিও গোলমাল করতাম। সবকিছুই যেন পাগলাটে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আমাদের বাড়িতে হল্লা তৈরি করে। আরে চলো, চলো! আবহটা উঞ্চ করতে কাউকে না কাউকে তো কিছু একটা করতে হবে!’- আরও যোগ করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories