তুমি নারী
তোমা হতে একদিন
ঝর্নার মত উপচে পড়বে
যৌবন,একটা স্বপ্ন
তোমার গায়ে লেপটে থাকবে
নবীণ উদ্ভিদের গন্ধ।
আর বেঁচে থাকার
অদম্য মদিরতা নিয়ে
তোমার দেহের শাখা প্রশাখায়
নেঁচে উঠবে উম্মাদনা-
বিস্মিত যুবকের চঞ্চল প্রাণ।
তাকে ছুঁয়ে ছুয়ে লজ্জায়
মুখ লুকাবে তুমি,
আর বস্ত্রহীন শরীল নিয়ে
নিত্য খেলা করবে
তুমি তোমার যৌবন উৎসবে ।
তোমার নিখুঁতে যৌবন,
কাঙ্খিত স্বপ্ন
অস্কুরিত হবে বাস্তবে-
আকাশ মাটি জলকে সাক্ষী রেখে ।
সেদিন তুমি বলবে-
হে যৌবন,
তোমার জন্যই এই হীম ভোরে
নিত্য আমার জেগে উঠা।
তুমি আমাকে জড়িয়ে থাকো আজীবন
জড়িয়ে থেকে উঞ্চতা দাও আমাকে।
হে আমার কাঙ্খিত যৌবন
আজ বড় তৃঞ্চার্থ আমি
যতো পারো তৃঞ্চাকাতর
স্বপ্নভরা হৃদয়কে শান্ত কারো তুমি।
Leave a Reply