অপেক্ষার প্রহর, শেষ হতে চলেছে আজ
পুরনো গল্প গুলোতে-পড়বে ধুলোর ভাজ।
আজ থেকে শুরু হবে নতুন গল্প লেখা
তোমার সাথে আজই হবে-আমার প্রথম দেখা।
শুভ্র নিলাম্বনায় দাড়িয়ে আমি-
তুমি শুধু আমার
এটাই আমি মানি,
আসবে তুমি আজ
সেটাই আমি জানি।
আমি হতে চাই তোমার চোখে-দিব্যাঙ্গনা
আমি শুধু তোমারি সেই-নীলাঞ্জনা।
Leave a Reply