সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

রাতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪ বার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা রয়েছে তাদের।
আলাদা দুটি ফ্লাইটে ঢাকায় আসবে নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সিলেটে, ২৮ নভেম্বর থেকে। তাই বাংলাদেশে পৌঁছানোর পরদিনই ম্যাচ ভেন্যুতে চলে যাবে কিউইরা। একই দিন সিলেটে যাওয়ার কথা বাংলাদেশ দলেরও।
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া কিউই ক্রিকেটারদের একাংশ দেশে ফিরে গেছে। অন্যরা দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। এর মধ্যে আছেন টেস্ট স্কোয়াডের কয়েকজন। অন্য সদস্যরা নিউজিল্যান্ড থেকে দুবাইয়ে তাদের সঙ্গে যোগ দেবেন।
এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোটে বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্রিকেট লিগে একটি ম্যাচ খেলেছেন তিনি। সাকিব ছাড়াও লিটন দাস ও তাসকিন আহমেদকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে বাংলাদেশ।
সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ৯ নম্বরে থেকে শেষ করেছে বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories