শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রের পায়ের রগ কর্তন, গ্রেফতার-২

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১১৩ বার

পটুয়াখালীর কলাপাড়ায় মো. শামীম গাজী (২৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে তার বাম পায়ের রগ কাটা হয়েছে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পর প্রাথামিকি চিকিৎসা শেষে ওইদিন রাতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ ঘটনায় পুলিশ মো. ফয়সাল বারী (২৫) ও হাসিব হাওলাদার (২৫) নামে দু’জনকে  আটক করেছে। এঘটনায় আহত শামীমের বাবা কাঞ্চন গাজী বাদী হয়ে রাতে ৬ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত শামীমের পিতা মো. কাঞ্চন গাজী জানান, শামীম পটুয়াখালী ওয়াজেদিয়া মাদ্রাসার কামেলের ছাত্র। করোনা ভাইরাসের প্রকোপ থাকায় শামীম বাড়িতে আসে। ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. মাসুম জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাঞ্চন গাজী এবং আবদুল জব্বার গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শামীম গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, দু’জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories