বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে ঢিলেঢালা হরতাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৪ বার

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টার হরতাল। তবে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে এই হরতালের প্রভাব অনেকটাই ঢিলেঢালা।
রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টা-১০টা পর্যন্ত রাজধানীর মগবাজার, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন, গুলিস্তান এলাকা ঘরে এমন চিত্রই দেখা গেছে।
এদিন হরতাল থাকলেও সকালে অফিসগামী যাত্রীদের নির্বিগ্নে এবং স্বাভাবিকভাবেই গন্তব্যে যেতে দেখা গেছে। সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও, গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল ছিল বাধাহীন।
স্বাভাবিক কর্মদিবসগুলোতে অফিস শুরুর এই সময়ে সড়কে প্রচুর যানবাহনের চাপ থাকে। গণপরিবহনগুলো থাকে যাত্রীতে ঠাসা। কিন্তু হরতালের কারণে সড়কে যানবাহনের সেই চাপ দেখা যায়নি। বড়জোর বিভিন্ন সিগনালে মিনিট খানেক দাঁড়াতে হচ্ছে যানবাহনগুলোকে। সড়কে গণপরিবহন কম থাকায় বিভিন্ন স্থানে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে বেশিরভাগ বাসে যাত্রীর ভিড় নেই। ফলে অনেকটা স্বস্তিতেই গন্তব্যে যেতে পারছেন অফিসগামি যাত্রীরা।
বলাকা পরিবহনের একটি বাসে করে রাজধানীর মহাখালী থেকে যাত্রাবাড়ী যাচ্ছেন বেসরকারি চাকরিজীবী সামছুদ্দনি। তিনি বলেন, রাজধানীতে হরতালের তেমন প্রভাব নেই। সব যানই চলছে। তবে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম। সকাল সাড়ে ৮টায় মহাখালী থেকে রওনা দিয়েছি। সকাল ৯টা পল্টন চলে আসছি। অন্য সময় হলে এই সময়ে মগবাজারও পার হতে পারতাম না।
তবে স্বস্তির পাশাপাশি ভয়ও কাজ করছে যাত্রীদের মনে। সাগর নামের এক যাত্রী বলেন, স্বস্তিতে বাসে যেতে পারছি ঠিকই, কিন্তু সতর্ক থাকতে হচ্ছে। কখন বাসে আগুন দিয়ে দেয়। অবরোধের এই কয়দিন প্রতিদিনই তো বাসে আগুনের ঘটনা ঘটেছে।
এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে রাজধানীতে কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাসেসহ যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামের একটি ট্রেনেও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়।
রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের এই হরতাল চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories