সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

গাজীপুররে শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

শিমু আক্তার,গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৯৫ বার

গাজীপুরের শ্রীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ১৩২নং গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড শ্রেণি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের বেড়া পুড়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কয়েকজন যুবক এসে বিদ্যালয়ে আগুন দেয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির বলেন, ওই শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ ও পঞ্চম শ্রেণির ৩৫ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো। আজ ভোরে কে বা কারা ওই শ্রেণিকক্ষে আগুন দেয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ও শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষটি দ্রুত মেরামত করে পাঠদানের উপযোগী করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড শ্রেণি কক্ষের চার-পাঁচ জোড়া বেঞ্চ, টিনে বেড়া, বৈদ্যুতিক পাখাসহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রেণি কক্ষে মেরামত করা হবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories