বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি শক্তিশালী দুই দেশ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।
কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা। পেসার লুঙ্গি এনগিদির জায়গায় একাদশে ঢুকেছেন লেগ স্পিনার তাবরেজ শামসি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস ও শন অ্যাবাট। একাদশে ঢুকেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, জেরাল্ড কোয়ের্টজে, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও তাবরিশ সামশি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।
Leave a Reply