শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপ বাছাইপর্বঅস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২০ বার

র‍্যাংকিংয়ের ব্যবধানটা ১৫৬। ২৭ নম্বর স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ‘সম্মানজনক’ কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু খেলা শেষে স্কোরটা আর সম্মানজনক অবস্থানে নেই। ৯০ মিনিটের ম্যাচে স্বাগতিকদের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। সকারুদের গোল উৎসবের ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ।
প্রথমার্ধের শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে রাখে অস্ট্রেলিয়া। সকারু ফুটবলারদের সঙ্গে কোনোরকম লড়াই করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল। ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডিফেন্ডার হ্যারি সোটারের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রেখে ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় অস্ট্রেলিয়া। ডান দিক দিয়ে বল নিয়ে ঢুকে গোলমুখে ক্রস করেন কনোর।
৩৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে সকারুরা। কনোর মেটকালফির তুলে দেওয়া বলে জায়গায় দাঁড়িয়ে হেডে বল জালে পাঠান মিচেল ডিউক। ৪০ মিনিটে ব্যবধান আরো বাড়ায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে বারেল্লোর শট সাইড পোস্টে প্রতিহত হয়, ফিরতি বলে অনায়াসে জালে পাঠান ডিউক। ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ হজম করে আরো তিন গোল। ৪৮ মিনিটে দলের পঞ্চম গোল করেন জেমি ম্যাক্লারেন। এরপর ৭০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ছয় নাম্বার গোল করেন ম্যাক্লারেন। ৮৪ মিনিট আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে ম্যাক্লারেন।
এর ৫ মিনিট পর ডি বক্সের মাঝে ফাউল করে শাকিল। পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। তবে সেই পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-০ গোলের বড় হার দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শুরু করল হাভিয়ের কাবরেরার দল।
এর আগে ২০১৫ সালে পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছিল। আগামী ২১ নভেম্বরে ঢাকায় লেবাননের বিপক্ষে বাছাইয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories