বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল কাস্টমসে রাজস্ব আয় বেড়েছে ৫৮ শতাংশ

জেলা প্রতিনিধি, যশোর
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৫ বার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস্ হাউস করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে ৪ হাজার ১৪৮ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আহরণ করেছে। এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬৩৫ কোটি ৭৭ লাখ টাকা।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবসময় অফিস খোলা রেখেছি। সার্বক্ষণিক দ্রুত সেবা দেয়া হচ্ছে। এর ফলে আগের অর্থ বছরের তুলনায় এবার অনেক বেশি রাজস্ব আহরণ হয়েছে। এর পাশাপাশি কর ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও ডিজিটাল সেবা যুক্ত করায় রাজস্ব আহরণে ভাল সাফল্য এসেছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, করোনার কারণে গত এক বছরে উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি বেনাপোল দিয়ে কম হয়েছে ও ভারতে দীর্ঘসময় ধরে লকডাউন থাকায় রাজস্ব আয়ের ওপর এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। যে কারণে বিদায়ী অর্থ বছরের রাজস্ব আহরণে যথেষ্ট প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories