মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা

নওগাঁর সাপাহারে ছাত্রাবাসের স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৯৭ বার

নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যা মামলার মূল আসামী ঘাতক স্বামী সেলিম (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকার তার এক আত্মীয়ের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ জুন উপজেলার মাস্টার পাড়া এলাকার একটি ছাত্রাবাস হতে সুমি (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন সুমীর স্বামী উত্তর পাতাড়ী গ্রামের তফিজুল ইসলামের ছেলে সেলিম (২৫) পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই দিন রাতে নিহত গৃহবধু সুমীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার জের ধরে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় সেলিম তার এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় এজাহার নামীয় ১নং আসামী সেলিমকে তার আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। শনিবার দুপুরে ৭দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত সেলিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories