সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২ বার

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া ৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল কবির নেওয়াজ জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories