শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

ভারতীয় কাশ্মীরে সহিংসতায় ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯২ বার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় শুক্রবার ছয় জন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য। কাশ্মীরে গত দুই সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে।

পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।কাশ্মীর উপত্যকার রাজপোড়া এলাকায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হলে এ ছয়জন প্রাণ হারায়। পুলিশ বলছে, নিহত পাঁচ জঙ্গি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও চলতি সপ্তাহগুলোতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার কুলগ্রাম বনাঞ্চলে সৈন্যদের হামলায় সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীরের ভারতপন্থি ১৪ নেতা গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। এর পরই কাশ্মীরে উত্তেজনা বাড়তে থাকে। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকেই কাশ্মীরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা শুরু হয়। দিনে দিনে তা বাড়তে থাকে। সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার লোক প্রাণ হারায়, যার অধিকাংশ বেসামরিক নাগরিক। বর্তমানে এই অঞ্চলে প্রায় পাঁচ লাখ ভারতীয় সৈন্য রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories