বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

ইন্টারনেট সেবাদাতা ১৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করল বিটিআরসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার

ইন্টারনেট সেবা প্রদানকারী (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-আইএসপি) ১৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির নিরর্ধারিত সময়ের মধ্যে নবায়ন করেনি বলে লাইসেন্স বাতিল করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর।
একই সঙ্গে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের মধ্যে কমিশনে তাদের লাইসেন্স জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স নবায়নের আবেদন করেনি ১৪টি প্রতিষ্ঠান। এতে লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান লঙ্ঘিত হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানগুলোর আইএসপি লাইসেন্স বাতিল করা হলো।
আরও বলা হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
প্রসঙ্গত, লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, আপন এন্টারপ্রাইজ, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, সেগুন বাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট, এয়ারনেট কমিউনিকেশন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories