বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

বাগেরহাট শরণখোলায় হরিণের চামড়া রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই—

জেলা প্রতিনিধি, বাগেরহাট
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৮৮ বার

বাগেরহাট শরণখােলায় প্রতিপক্ষের বাড়িতে হরিণের চামড়া রেখ ফাঁসাতে গিয়ে নিজরাই ফেঁসে গেলেন। র‍্যাব-৬ এর অভিযানে এমন একটি ঘটনার মূল রহস্য বেরিয়ে পড়লে ষড়যন্ত্রকারীরা দুইটি হরিণের চামড়াসহ আটক হন। আজ শনিবার ভাের রাত ৪ টার দিকে উপজেলার সােনাতলা গ্রামে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, সােনাতলা গ্রামের আমির মল্লিকের পুত্র জাকির মল্লিক (৪৫), জাকির মল্লিকের পুত্র ওমর সানি (১৯), রসুলপুর গ্রামের আমির পহলানের পুত্র হাফিজুল (৩৫) ও নুরুল হক ফরাজির পুত্র মাসুম ফরাজি (৩০)।

এলাকাবাসী জানায়, আটক জাকির মল্লিকের সাথে পার্শ্ববর্তি গ্রামের মােশারফ ফকিরের বিরােধ চলে আসছে। এমনকি উভয়ের মধ্য আদালত মামলা চলমান। এ অবস্থায় মােশারফ ফকিরকে ফাঁসাতে তার বাড়িতে দুটি হরিণের চামড়া রেখে র‍্যাবকে খবর দেয় জাকির মল্লিক। খবর পেয়ে র‍্যাবের একটি দল শনিবার ভােররাতে খবরদাতাদের সাথ নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মােশারফ ফকিরের বাড়ির সামনে থেকে চামড়া দুটি উদ্ধার করে। এক পর্যায় র‍্যাব সদস্যদের সন্দেহ হয় মােশারফকে ফাঁসাতে হরিণের চামড়া তার বাড়িতে রেখে আসছে প্রতিপক্ষরা। এসময় র‍্যাব এ ঘটনার সাথে জড়িত ওই চার ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে র‍্যাব-৬ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয় তারা গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সােনাতলা গ্রামের বেড়ি বাঁধের উপর ক্রয়-বিক্রয়ের সময় দুইটি হরিণের চামড়াসহ ওই চারজনক আটক করা হয়। এব্যাপার শরণখােলা থানায় ১৯২৭ সালের বন আইন (সংশাধিত ২০০০) এবং বণ্যপ্রানি (সংরক্ষন ও নিরপত্তা) আইন ২০১২ মামলা দেয়া হব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories