মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

কালো পতাকা নিয়ে মিছিলের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৭ বার

সরকার পতনের একদফা দাবি আদায়ে আগামী ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এবং ২৬ আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, গত ১৮ ও ১৯ আগস্ট বিএনপির গণমিছিল ও পদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশে তাদের মোট ৩৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মোট ২ হাজার ১১৫ জনকে আসামি করে ৪টি মামলা করা হয়েছে। সেসব মামলায় মোট ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ জুলাই থেকে এ পর্যন্ত বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে মোট ১ হাজার ২০০ নেতাকর্মী আহত হয়েছেন। মোট ৩২৪টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ১৩ হাজার ১১৫ জন বিএনপি নেতাকর্মীকে বলে জানান রিজভী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories