বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

গাবতলীতে অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান

আল আমিন মন্ডল (বগুড়া)
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৯৪ বার

বগুড়ার গাবতলীতে ফোকাস সোসাইটির আয়োজনে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে গতকাল এককালীন শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। ফোকাস সোসাইটির চেয়ারম্যান সৈয়দজ্জামান এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী (প্রশিক্ষণ ও নিরীক্ষা) অপূর্ব মোহন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। আরো বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক লিপন হোসেন, উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ-সমন্বয়কারী শামীম হোসেন, সিনিয়র ম্যানেজার (আইটি) সুমন মিয়া প্রমূখ। মোট ৩৬জন দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) হতে ১লাখ ৯২হাজার এবং ফোকাস সোসাইটি হতে ১লাখ ২০হাজার টাকাসহ মোট ৩লাখ ১২হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories