বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

সিলেটে পিত্রালয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ

জেলা প্রতিনিধি, সিলেট
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১২৪ বার

সিলেটে পিত্রালয়ে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২১)। ঘরে একা পেয়ে তার মুখ বেঁধে ধর্ষণ করে আমিনুর রহমান আমির নামে এক যুবক পালিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ১৫ দিন পূর্বে গোয়াইনঘাটস্থ স্বামীর বাড়ি থেকে বিমানবন্দর এলাকায় পিত্রালয়ে বেড়াতে আসেন এক সন্তানের জননী এক গৃহবধূ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন বছরের শিশুসন্তানকে নিয়ে তার নানা ও নানী ধোপাগুলস্থ তাদের রেস্টুরেন্টে যান। এসময় ওই গৃহবধূ ঘরে একা ছিল। রাত সোয়া ৮টার দিকে একই এলাকার আমিনুর রহমান আমির নামে এক যুবক ঘরে ঢুকে গৃহবধূকে মুখ বেঁধে ধর্ষণ করে। 

পরে রাত ৯টার দিকে গৃহবধূর পিতা-মাতা বাড়িতে ফিরলে তাদের উপস্থিতি টের পেয়ে আমির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত আমিরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান আশরাফ উল্যাহ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories