মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৯ বার

শনিবার (২৯ এপ্রিল) দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে দেশের আট বিভাগের দু’এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
২৫ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। তেঁতেঁ ওঠে গরম। তাপপ্রবাহ বইছিল ঢাকায়। তবে এর মধ্যেই কালবৈশাখী ও বৃষ্টি বেড়ে যায়। তাই শুক্রবারই (২৮ এপ্রিল) দেশ থেকে দূর হয় তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হচ্ছে, সঙ্গে থাকছে বৃষ্টি। বজ্রপাত হচ্ছে, বজ্রপাতের হতাহতের খবরও পাওয়া যাচ্ছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পটুয়াখালীর খেপুপাড়ায় সবেচেয়ে বেশি ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সাতক্ষীরায় ৭, মোংলায় ৫, পটুয়াখালীতে ৩, সন্দ্বীপে ১ ও গোপালগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।
আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে হাফিজুর রহমান জানান, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফেনী ও বান্দরবানে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories