লকডাউনেও টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৪ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো.শাহাবুদ্দীন আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫২৬টি নমুনা পরীক্ষায় ২৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৬৭ ভাগ।এদিকে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।জেলাটিতে লকডাউন বাস্তবায়নে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ, বিজিবি, আনসারের ৮০০ সদস্য মাঠে রয়েছেন।এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ১১৩টি চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. মো.আতাউল গনি।
Leave a Reply