রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রেমিকের সামনেই ছাদ থেকে লাফিয়ে প্রেমিকার মৃত্যু

জেলা প্রতিনিধি,নারায়ণগঞ্জ
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১২৫ বার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রেমিকের সামনে ৬ষ্ঠ তলার ছাদ থেকে লাফিয়ে মাটিতে পড়ে প্রেমিকার মৃত্যু হয়েছে।

১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে ফকির অ্যাপারেলস নামে একটি রপ্তানীমুখী পােষাক কারখানায় এঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (২৯) নাটোর জেলার গৌরিপুর আউড়াইল গ্রামের হাবিব ও ফিরােজা বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ নয়াটোলা এলাকার আলী আশরাফ গাজীর ছেলে জুয়েল (৩৩) ও আমেনা খাতুন একই সঙ্গে ফকির এ্যাপারেলসে কাজ করত। এতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এতে জুয়েল বিভিন্ন সময় আমেনার কাছ থেকে টাকা ধার নেয়। সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে জুয়েলের কাছ থেকে পাওনা টাকা দাবী করে আমেনা। আর এনিয়ে দুজনের মধ্যে গার্মেন্টের ছাদে ঝগড়া হয়।

এক পর্যায়ে জুয়েলের সামনেই আমেনা ছাদ থেকে লাফিয়ে মাটিতে পড়ে। এতে আমেনার মৃত্যু হয়। ঘটনার পরপর মালিক পক্ষ জুয়েলকে আটক করে পুলিশে দেয় এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে জুয়েল নামে এক যুবককে আটক করা হয়েছে। পুরাে বিষয়টি তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories