শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮৭ বার

ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। মার্ক জুকারবার্গ এক বার্তায় বলেছেন, আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

মেটা সিইও কর্মীদের উদ্দেশে বলেন, এটি কঠিন, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যারা আমাদের সাফল্যের অংশ হয়েছেন সেসব প্রতিভাবান সহকর্মীদের বিদায় জানাতে হচ্ছে। এই নতুন অর্থনৈতিক অবস্থা বেশ কয়েক বছর ধরে চলতে থাকবে।এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। ছাঁটাইয়ের ঘোষণার পর লাফিয়ে বেড়েছে মেটার স্টক। মেটাতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের খবরের পরে মেটার স্টক বড় লাফ লক্ষ্য করা গেছে। মার্কিন বাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার শেয়ার প্রাথমিকভাবে ৬ শতাংশ বেড়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories