শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

গুঞ্জন বলে উড়িয়ে দিলেন পপি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৮ বার

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অনেকদিন ধরেই অভিনয়ে নেই। গুঞ্জন শোনা যায়, বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন তিনি। এক সন্তানের মাও হয়েছেন পপি।
শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর নিষেধেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো অভিনয়ে দেখা যাবে না তাকে, এমন খবরও পাওয়া গেছে। তবে সব গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে।এবার এসব ধোঁয়াশাকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন পপি।

তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেন, তার বিয়ে ও মা হওয়ার খবর গুঞ্জন।এই নায়িকা বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হলেই আগের মতো নিয়মিত হবেন।বিয়ে ও সন্তানের বিষয়ে তিনি আরো বলেন- বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন তাদেরকে এক সময় এসবের জবাব দিতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories