রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

‘মা যখন পরকীয়ায়, তখন সুইমিংপুলে ডুবে মরলো ২ শিশুসন্তান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৪ বার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় অবস্থিত গার্ডেন পার্কের’ সুইমিংপুলে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় ওই পার্কে শিশুদের মা পরকীয়ায় ব্যস্ত ছিলেন বলে পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে।
নিহতরা হলো ৩ বছর বয়সী ফাহিম ও ৫ বছর বয়সী আদিজা। ঘটনার সময় পার্কের ভেতরেই ওই দুই শিশুর মা জিন্নাত আরা উপস্থিত ছিলেন।
দুই শিশুর লাশ উদ্ধারের পর জিন্নাত আরাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গেছে, দুই শিশুর পিতার নাম মোখলেসুর রহমান মিন্টু, তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের নকতনপুর এলাকায়। স্ত্রী সন্তানদের নিয়ে গদারবাগ এলাকার নবীন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে, জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশুসন্তানকে নিয়ে গত শনিবার বিকালে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন। গার্ডেন পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। কীভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে সে জানে না। এদিকে ঘটনার পর পরকীয়া প্রেমিক জুলহাস পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দুই শিশুর পিতা মোখলেছুর রহমান জানান, বিকালে তার স্ত্রী মোবাইলে কল করে দুই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে জানায়। পরে সন্ধ্যার দিকে দুই সন্তানের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, স্ত্রী পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories