শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬০ বার

মেটা আগামী কয়েক মাসের মধ্যে ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যা গত বছরের কর্মী ছাঁটাইয়ের সংখ্যার প্রায় সমান। গত বছর মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ ছাঁটাই করা হয়।মেটা চার মাস আগেও ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি দ্বিতীয় দফায় ব্যাপক ছাঁটাইয়ের ঘোষণা দেবে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নতুন ছাঁটাইয়ের প্রথম পর্বের ঘোষণা আগামী সপ্তাহে করা হবে এবং এটি নন-ইঞ্জিনিয়ারিং পদগুলোকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়, এই কাট-ছাঁটের পাশাপাশি প্রতিষ্ঠানটি কিছু প্রকল্প এবং টিম বন্ধ করে দেবে বলেও ধারণা করা হচ্ছে। রয়টার্স এই ব্যাপারে মেটার কাছে কিছু জানতে চাইলে তাৎক্ষণিক কিছু বলতে অস্বীকৃতি জানায় মেটা।তবে গত শুক্রবার মেটা জানিয়েছে, তারা গ্রাহক সেবা দাতা প্রতিষ্ঠানের কৌশলগত বিকল্প খুঁজছে।রয়টার্সকে পাঠানো এক ই-মেইল বার্তায় ফেইসবুকের প্রধান জানান, আমরা বর্তমানে কুস্টোমারের কৌশলগত বিকল্প খুঁজছি।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর প্রকাশ করে বলেছে, মেটা তার মূল ব্যবসায় পুনরায় ফোকাস করার জন্য কুস্টোমারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।কুস্টোমার ফোন, ইমেইল, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে যোগাযোগের জন্য সিআরএম সফটওয়্যার বিক্রি করে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories