রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কেউ তো আছ

দুর্গা বেরা
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪২৫ বার

——- দুর্গা বেরা

আমি জানি।কেউতো আছো
তাকাবে বলে পলক না ফেলে।
কানাকানি ভুলে,
মন ছোঁয়াছুঁয়ি হতে দোষ কি?
মিশামিশি হলে!

উঁকি দিয়ে খুঁজে না পেলে,
মন থেকে মুছে ফেলো না।
সামনে দেখোনি বলে,
মুখ ভার করে চলে যেও না।

খুনসুটি ছিঁড়ে নিয়ে,
দিব‍্যি কি দিয়েছি-
আসব না বলে?
আমি জানি।কেউতো আছ?
তাকাবে বলে, পলক না ফেলে।

তুমি বোঝাও বলে-
আমিও বোঝাই না, আমি আছি।
তা বলে কি বলতে পারো,
হবনা কখনো- কাছাকাছি!

যেচে কথা বলিনি বলে,
কথা সুগন্ধি হাওয়া হয়ে জলকেলি করে।
বাদলে রজনীগন্ধা আহ্লাদে
সমীরণ ছুঁয়ে অদৃশ্য প্রেমদাগ করে।

লজ্জা লজ্জা চোখ তোমাকে স্বপ্নে দেখে,
অভিলাষে জড়িয়ে ধরে।
স্বপ্নের ক‍্যানভাসে তুমি ভাবো-
পাগলামি করিস না,
‘প্রিয়া’ ওরে।

কথা না বলি,
মনে মনে কথা হলে ক্ষতি কি
অভিমান হলে।
আমি জানি।
কেউতো আছ?
তাকাবে বলে পলক না ফেলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories