—–শিখা গুহ রায়
উদাস হাওয়া এসেছিল ভেসে
ভাবছি শুয়ে শূণ্য বিছানাতে
চলে যাব অস্থির জগৎ ছেড়ে
দূরে বহুদূরে
ভেবে দেখবো না পিছু!
কী পেলাম,কী হারালাম!
কি আছে সঞ্চয়?
এত দূর এসেও
চাঁদের সাথে জেগে থেকে
দুপুর বয়সী সুর
ভাঙা কলসীর জল।
কাকের ডানায় কোকিল সাজে,
কালো পর্দায় চরিত্র ঢাকে
রাতের পর রাত
নগ্নতার ঢেউ ওঠে
রঙিন কথার সুরে রঙ্গিলা বাঁশি।
নিশাচর পাখি হয়ে উড়ে
দিনের পর দিন
ফসলহীন জমি চষে।
মাংসহীন হাড়
আয়নায় ভাসে
লুকাবে কোথায়
আত্মদংশণে মরে ধুকে ধুকে
কুড়ে কুড়ে খায় এ জীবন।
Leave a Reply