বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

করোনা: খুলনার তিন হাসপাতালে ১১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, খুলনা
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮২ বার

খুলনায় করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুই জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন করোনায় ও উপসর্গে আরেকজনের মৃত্যু হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন। যার মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়ালো জোনে ৫৪ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। গাজী মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছে ১০ জন। এছাড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন, তার মধ্যে ৩৩জন পুরুষ ও ৩৩ জন নারী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories