খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিএমএর জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম এ ঘোষণা দেন।
তিনি বলেন, খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল আজ সকাল ১০টা থেকে দীর্ঘসময় আমাদের কার্যকরী পরিষদ বিএমএ, বিপিএমপিএ এবং ক্লিনিক মালিক সমিতির সঙ্গে আলাপ-আলোচনা করেছেন।ডা. শেখ বাহারুল আলম বলেন, আমরা আজকে দুপুর থেকে কর্মবিরতি ৭ দিনের জন্য স্থগিত করলাম। আজ সন্ধ্যা ৭টায় আমাদের সাধারণ সভা আছে। সাধারণ সভায় আমরা সংবাদ সম্মেলন করব।
Leave a Reply