বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০ বার

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ বিমান মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়া বৃহষ্পতিবার এ কথা জানিয়েছে। উত্তর কোরিয়া এ মহড়াকে চরমসীমা লঙ্ঘন বলে অভিহিত করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লী জং সাপ উত্তর কোরিয়াকে মোকাবেলায় দুই মিত্র দেশের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকারের পর এ মহড়া চালানো হয়েছে। 
চলতি বছর দুদেশের এটি প্রথম সামরিক মহড়া।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবারের এই মহড়া উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় দৃঢ় ও বিশ্বাসযোগ্য সহযোগিতা প্রদানে যুক্তরাষ্ট্রের ইচ্ছা ও সক্ষমতা দেখানো হয়েছে।

মহড়ায় আমেরিকার বি-১বি দূর পাল্লার বোমারু বিমান, স্টিলথ যুদ্ধবিমান, এফ-২২ ও দক্ষিণ কোরিয়ার এফ-৩৫ যুদ্ধবিমান অংশ নিয়েছে।উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই মহড়া চরম সীমা লংঘন করেছে।দেশটির সরকারি সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ এ কথা বলেছে।এদিকে সম্প্রতি সিউলে ড্রোন অনুপ্রবেশসহ পিয়ংইয়ংয়ের অব্যাহত উস্কানি মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া আরও সম্প্রসারণ ও জোরদারে সম্মত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories