বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪ বার

গাজা উপত্যকার কেন্দ্রস্থলে বৃহস্পতিবার সকালে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।  ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোড়া রকেট প্রতিহত করার কয়েক ঘন্টা পর ইসরায়েল এ হামলা চালায়।প্রত্যক্ষদর্শী সূত্রে এ কথা জানা গেছে। 

গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে।স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম হামলা চালানো হয় এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে অন্তত সাতবার হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনের ইসলামি মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল মাগাযীতে প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাশাম ব্রিগেডের অপর এক প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েল দ্বিতীয় দফায় হামলা চালায়। ইসরায়েলের প্রথম বিমান হামলার পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে পাল্টা কয়েকটি রকেট হামলা চালানো হয়।জনবহুল গাজায় ২০০৭ সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর থেকে একে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। গাজার জনসংখ্যা বর্তমানে ২৩ লাখ।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories