বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দোকানে ঢুকে চা বানালেন মমতা, নেট দুনিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ বার

সম্প্রতি শান্তিনিকেতন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ও প্রশাসননিক কাজের ফাঁকে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। ঘরোয়া সেই রূপ, যে রূপ দেখা যায় কালীপুজোর দিন নিজের বাড়িতে। তখন মুখ্যমন্ত্রী নন, কারোর পিসি, কারোর দিদি হয়ে তদারকিতে ব্যস্ত থাকেন তিনি। বুধবারও দেখা গেল সে রকমই চিত্র। শান্তিনিকেতন সফরে কবিতীর্থ হাটে দরদাম করলেন শাড়ির, খুঁটিয়ে দেখলেন স্থানীয় মহিলাদের হাতের কাজ। কেমন বিক্রি হচ্ছে, অভিভাবকের মতো খোঁজ নিলেন তারও। এদিন দেখা গেল সোনাঝুড়ির চায়ের দোকানে ঢুকে ঘুরে দেখলেন পুরো জায়গাটা।

শুধু তাই নয়, উপস্থিত সাংবাদিকদের চা দিতে বললেন। একে এত জনের চা। তার উপরে দোকানে মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে খানিক ঘাবড়েই যান তরুণী চা বিক্রেতা। সেটা বুঝতে পেরে নিজেই দোকানির কাছ থেকে চা, চিনি, দুধ চেয়ে নেন মমতা। তারপরে উনুনে বসিয়ে দেন চা। নিজের হাতে বানিয়ে ফেলেন দুধ চা। সেই চা যখন উনুনে ফুটছে, তখন দোকানের পিছনে গিয়ে ঘুরে দেখলেন ছোট্ট ভাতের হোটেলের মেনু। পর পর সাজিয়ে ডেকচির ঢাকা তুলে তুলে দেখলেন সেখানে সাজানো রয়েছে ভাত, তরকারি। বুধবার বিকেলে একদম ঘরোয়া রূপে ধরা দিলেন মমতা। বলা যেতেই পারে চায়ে পে চর্চার ছবি দেখা গেল এদিন। সঙ্গে ছিলেন অন্য নেতা-মন্ত্রীরা।বুধবার বোলপুরের ডাকবাংলো মাঠে সভা করে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশু তীর্থ’-এ যান মমতা। সেখানে ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসাবে বই খাতা তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীর হাতেও স্কুলে চাষ করা সবজি তুলে দেয় পড়ুয়ারা। এরপরেই চায়ের দোকানে ঢুকে উপস্থিত সবার হাতে চা বিস্কুট তুলে দেন মমতা। নির্দেশ দেন এই পুরো টাকা যেন মিটিয়ে দেওয়া হয় তাঁর তরফ থেকে।জানা যায় দোকান মালিকের মেয়ে পায়েল মাড্ডি দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনা শেষ করার পর কাজের জন্য সে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে বলে জানিয়েছে পায়েল। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। তরুণীকে চা পরিবেশনের সাহায়তা করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। জিজ্ঞাসা করেন, “তোমরা রেশন পাও? বাচ্চারা পড়াশোনা করতে যায়? তোমাদের ঘর কোথায়?” মুখ্যমন্ত্রীর প্রশ্নের একে একে উত্তর দেন তরুণীও। শেষে পা ছুঁয়ে প্রণামও করেন মমতাকে। 

শুধু চা বিক্রেতা মহিলার সঙ্গেই নন, উপস্থিত মহিলাদের সঙ্গেও একে একে কথা বলে তাঁদের বাড়িঘর, ছেলেমেয়ের খোঁজ নেন মমতা। চায়ের দোকান থেকে পাশের একটি গ্রামে যান তিনি। এলাকা পরিদর্শন করেন, শিশুদের হাতে তুলে দেন চকলেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories