রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

মেসির ঝলকে জয়ে ফিরল পিএসজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪ বার

দুই দুটি পেনাল্টি মিস করলেন। মাঠ ছাড়লেন আবার চোট নিয়ে। কিলিয়ান এমবাপ্পের দুঃস্বপ্নের এক রাত কাটল বুধবার। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমারও।তবে সব চাপ আর শঙ্কা কাটিয়ে দলকে পথ দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা দারুণ সব আক্রমণে নেতৃত্ব দিলেন, গোলও পেলেন।

মঁপেলিয়েকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরলো পিএসজি।প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে এমবাপ্পের ব্যর্থ শটে এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। মেসির ফ্রি কিকে ডি-বক্সে সার্জিও রামোসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান মঁপেলিয়ে গোলরক্ষক।ম্যাচে ২১ মিনিটে এমবাপ্পে চোট পেয়ে মাঠ ছাড়লে পুরো চাপটা আসে মেসিও উপর। ৩৪তম মিনিটে মেসির শট জালে জড়ালেও অফসাইডে থাকায় গোল মেলেনি।তাতে বিরতির আগে গোল বঞ্চিত থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিগ লিডাররা। ৫৫ মিনিটে দলকে লিড এনে দেন ফাবিয়ান লুইজ। উগো একিতিকের বাড়ানো বল অনায়াসে জালে পাঠান তিনি।  ৭২ মিনিটে চাপ সামলে স্কোরশিটে নাম তোলেন লিওনেল মেসি। লুইজের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।শেষ দিকে গোলের জন্য মরিয়া চেষ্টায় ব্যবধান কমায় মঁপেলিয়ে। ৮৯ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। আলভারোর কাছ থেকে বল স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। শেষদিকে জাইরে এমিরির গোলে ৩-১ ব্যবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories