রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বেতিসকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯ বার

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো জাভির দলের।বুধবার রাতে বেতিসের মাঠে শুরুতে ধারহীন খেলে কাতালানরা। কয়েকটা সুযোগ তৈরি করলেও স্ট্রাইকারদের দুর্বল শট সহজেই আটকে দেয় স্বাগতিক রক্ষণ। 

বেতিসও সুযোগ পায় বেশকিছু। তবে কোনো দলই জালের দেখা না পেলে গোলশূণ্য ড্র-তেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর বিবর্ণতা কাটিয়ে আক্রমণের ধার ফেরায় বার্সা। ৬৫ মিনিটে দলকে এগিয়ে দেন রাফিনহা। ডি ইয়ংয়ের বাড়ান বল ধরে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।৮০ মিনিটে ব্যবধান বাড়ান রবের্ত লেভাদোভস্কি। রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বল জালে পাঠান পোলিশ তারকা।ম্যাচের শেষদিকে বার্সার জালে আত্মঘাতি গোল। কুন্দের গায়ে লেগে বল জালে জড়ায়। তবে পূর্ণ পয়েন্টে পেতে খুববেশি বেগ পেতে হয়নি জাভি হার্নন্দেসের দলের।এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল কাতালান দলটি। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে তাদের ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে কার্লো আনচেলত্তির দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories