রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

লিটনকে পরের ম্যাচেই পেতে আশাবাদী কুমিল্লা ভিক্টোরিয়ান্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ বার

ইনজুরি খুব বেশি গুরুতর না হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরের ম্যাচে ওপেনার লিটন দাসকে ফিট পাবার আশা করছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।কুমিল্লার টিম ফিজিও এস এম জাহিদুল ইসলাম জানান, খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে পেসার শফিকুল ইসলামের ডেলিভারিতে কব্জিতে ব্যথা পান লিটন। পরবর্তীতে কব্জি ও হাতে স্ক্যান করার পর লিটনের কোনও ফ্র্যাকচার পাওয়া যায়নি।

জাহিদুল বলেন, ‘গ্লাভসের অরক্ষিত অংশে পেস বলের ডেলিভারিতে আঘাত পান লিটন এবং ব্যথায় আর খেলেননি। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং কব্জি ও হাতেরও স্ক্যান করা হয়েছে। সৌভাগ্যবশত পঞ্চম মেটাকারপাল বা কব্জিতে কোনও চিড় ধরা পড়েনি। তার চিকিৎসা চলছে এবং পরের ম্যাচে তাকে পেতে আশাবাদী।’  শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে কুমিল্লা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories