বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

রোনালদোর পর এবার সৌদিতে পাড়ি জমাতে পারেন মাদ্রিদের দুই তারকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিয়ে চমক দেখায় সৌদি আরবের ক্লাব আল নাসর। তারকা এই ফুটবলারকে দলে ভিড়িয়ে বিশ্ব ফুটবলে বেশ পরিচিতি পাচ্ছে আল নাসরসহ সৌদি আরব। শুধুমাত্র রোনালদোকে নিয়েই যেন থামছে না তারা, এবার দেশটি চেষ্টা করছে রিয়াল মাদ্রিদের তারকা দুই ফুটবলারকে নিতে।আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার ইচ্ছে রয়েছে সৌদি আরবের। আর সে লক্ষ্যে দেশটির ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সৌদি সরকার।

সৌদি আরবের ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যে এবং দেশটির ফুটবলের ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে রিয়াল মাদ্রিদের দুই তারকা ফুটবলার লুকা মদ্রিচ ও করিম বেনজেমাকে সৌদি ফুটবলের সঙ্গে জড়িত করতে চায় দেশটির সরকার।বার্ষিক ৩০ মিলিয়ন ইউরোতে ইতোমধ্যেই তারকা এই দুই ফুটবলারকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories