রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

চার্লসের সেঞ্চুরিতে কুমিল্লার ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২ বার

তামিম ইকবাল ও সাই হোপের ব্যাটিং তাণ্ডবে কুমিল্লার সামনে ২১১ রানের লক্ষ্য দাঁড় করায় খুলনা টাইগার্স। চলমান বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচটি এতোটা হাড্ডাহাড্ডি হবে কল্পনাও করেনি দর্শকরা। পাহাড় সমান ওই লক্ষ্য তাড়া করতে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জবাব দেয় মোহাম্মদ রিজওয়ান ও জনসন চার্লসের ব্যাটে।ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানি ব্যাট রিজওয়ান শুরুতে এলোমেলো করেন খুলনার বোলিং। আর ম্যাচটি সেঞ্চুরিতে ফিনিশিং করেন চার্লস। তার ৫৬ বলে ১০৭ রানের ইনিংসে কুমিল্লা ১০ বল আগে ৭ উইকেটে জয় তুলে নেয়।

যা বিপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২০ সালে ঢাকা প্লাটুনের করা ২০৫ রানের জবাবে খুলনা টাইগার্স ২ উইকেটে করেছিল ২০৭ রান।চার্লসের এটি বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১০৫ রান করেছিলেন। আজকের ইনিংসটি ছিল বেশ সাজানো গোছানো। প্রথম ৩১ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৪ রান। পরের ২২ বলে ক্যারিবীয়ান ক্রিকেটার তোলেন ৬৬ রান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories