শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব কে বিডিইউ উপাচার্যের অভিনন্দন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৬৭ বার

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আইন অনুযায়ী সিন্ডিকেট সদস্য জনাব সোলেমান খান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ।

মঙ্গলবার (০৩ জানুয়ারি,২০২২) বিকালে এক শুভেচ্ছা বার্তায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ বলেন, প্রশাসন ক্যাডার (১১ম বিসিএস) এর বিচক্ষণ ও চৌকস এই কর্মকর্তা অত্যন্ত সুনাম ও দক্ষতার  সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ভূমি সংস্কার বোর্ডের উন্নয়নে তিনি অত্যন্ত সফলতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হওয়ায় আমি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

উল্লেখ্য জনাব সোলেমান খান সোলেমান খান ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১ম বিসিএস) সহকারী কমিশনার সিলেট বিভাগে প্রথম যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কোম্পানীগঞ্জ ও মৌলভীবাজার, কুলাউড়া উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০০০-২০০১ সালে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও নোয়াখালী জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৫ সালে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সুনামের সহিত দীর্ঘ ৩ বছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব সোলেমান খান সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, অর্থ বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। অতঃপর সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব হিসেবে পদোন্নতি পান। উপ-সচিব হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি বাংলাদেশ সরকারে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিট’ পরিচালক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। অতঃপর তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। সরকারের অতিরিক্ত সচিব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত সচিব হিসাবে সফলতার সাথে কাজ করেছেন প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক হিসাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বর্নাঢ্য জীবনের অধিকারী এ কর্মকর্তা দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ গ্রহণ করেন। বিশেষ করে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ও শিক্ষা সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুর্কি ও মিশরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এছাড়াও তিনি অনেকগুলো সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। জনাব সোলেমান খান টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories