রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

গাজীপুরে র‍্যাবের হাতে পিস্তলসহ যুবক আটক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৫৪ বার

গাজীপুরে একটি বিদেশী পিস্তল ও খালি ম্যাগজিনসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১।

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার বেগমপুর ফুওয়াং গেইট এলাকা হতে তাকে আটক করা হয়।আটককৃত মোঃ সুমন খাঁন (৩৩), স্থানীয় বেগমপুর এলাকার মোঃ জামাল উদ্দিন খাঁনের ছেলে।

র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, রোববার রাত অনুমান দেড়টার দিকে র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বেগমপুর ফুওয়াং গেইট এলাকায় ক্যাডার সুমন নামের একজন ব্যাক্তি মানুষকে বিভিন্নভাবে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, ডাকাতি, চোরাকারবারি, চাঁদাবাজী করে আসছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিস্তল সহ ওই যুবককে আটক করা হয়।

অভিযানের সময় তার বসত ঘরের খাটের উপরে তোষকের নিচে সু-কৌশলে রক্ষিত অবস্থায় একটি পিস্তল ও পিস্তলের সাথে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দখলে থাকা অস্ত্রের বৈধতা সংক্রান্তে কাগজপত্র চাওয়া হলে সে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories