সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইউরোপে বাংলাদেশের সাইকেল রপ্তানি হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯ বার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পৃথিবীজুড়ে বিশেষ করে ইউরোপে বাংলাদেশের সাইকেল রপ্তানি হচ্ছে। ইউরোপে যখন মেড ইন বাংলাদেশ পণ্য দেখি তখন বুকটা ভরে যায়।  আজ বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক অনুষ্ঠানের মাধ্যমে কারখানার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যুদ্ধের সময় লড়াই করে দেশকে মুক্ত করেছি। এখন দেশের অথনৈতিক মুক্তির লড়াইয়ে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রাণ-আরএফএল এখন কৃষকদের নিয়ে কাজ করছে, গ্রামের মানুষকে নিয়ে কাজ করছে। ভারতের সব জায়গায় বিশেষ করে আসামে প্রাণ এর পণ্য ছেয়ে গেছে। এগুলো সবই আমাদের বিজয়গাঁথা।প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গংগাচড়ায় আরএফএল গ্রুপ বাইসাইকেলের দ্বিতীয় কারখানা চালু করলো। স্থানীয় বাজারের সকল সাইকেল এখানে তৈরি করা হবে। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ছয় লাখ পিস। তাছাড়া, এ খাতে দক্ষ জনবল তৈরি এবং দেশের উত্তরাঞ্চলে কর্মসংস্থান তৈরি করার উদ্দেশ্য এ কারখানা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী ও আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বক্তব্য রাখেন। 

স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গংগাচড়ায় বাইসাইকেলের আরও একটি কারখানা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল।

প্রায় ৭০ হাজার বর্গফুটের এ কারখানাটিতে বাইসাইকেল ছাড়াও ফ্রেম, ফর্ক, টায়ার, টিউবসহ সাইকেলের কিছু কম্পোনেট উৎপাদন করা হবে। এ কারখানায় বিনিয়োগ করা হয়েছে ৬০ কোটি টাকা। এতে প্রায় ১০০০ মানুষের কর্মসংস্থান হবে।আরএফএল গ্রুপ ২০১৪ সাল থেকে বাইসাইকেল উৎপাদন ও বাজারজাত করে আসছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরএফএলের বাইসাইকেলের প্রথম কারখানাটি অবস্থিত। বর্তমানে কারখানাটির উৎপাদন ক্ষমতা রয়েছে বছরে আট লাখ পিস।আরএফএলের উৎপাদিত বাইসাইকেল বর্তমানে ইংল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, জার্মানী, অস্ট্রিয়া ও বেলজিয়ামসহ ১৫টি দেশে রপ্তানি করা হয়। তা ছাড়া ‘দুরন্ত’ নামে বাজারজাত করা আরএফএল গ্রুপের উৎপাদিত বাইসাইকেল দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories