রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ইকুয়েডরের স্বপ্নভেঙে নকআউটে সেনেগাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার

বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে সেনেগাল। ৩ ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। শেষ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে কাতারকে।

আবার এগিয়ে গেল সেনেগাল:
তবে বেশিক্ষণ সমতা রাখেনি সেনেগাল। ম্যাচের ৭০ মিনিটে অধিনায়ক কালিদু কৌলিবালি গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে আসা বল ইকুয়েডরের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় ডানদিকে। সেখানে থাকা আনমার্ক কৌলিবালি ডান পাযের শটে জালে পাঠান। তাতে আবার এগিয়ে যায় লায়নরা (২-১)।

সমতা ফেরালো ইকুয়েডর:
বিরতির পর ৬৭ মিনিটে সমতা ফেরায় ইকুয়েডর। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে খুব কাছ থেকে শট নিয়ে জালে জড়ান মোয়েসেস ক্যাসেডো। তাতে ম্যাচে ফেরে সমতা (১-১।

পেনাল্টি থেকে পাওয়া গোলে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল: ম্যাচের ৪২ মিনিটে সেনেগালের ইসমাইলা সারকে ডি বক্সের মধ্যে ফাউল করেন ইকুয়েডরের পিয়েরো হিনকাপি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইসমাইলা গোল করে এগিয়ে নেন দলকে। তার করা গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তেরাঙ্গার লায়নরা।

ফ্রি কিক থেকে সুযোগ মিস সেনেগালের: ম্যাচের ৩৬ মিনিটে ফ্রি কিক পায় সেনেগাল। ফ্রি কিক থেকে ইসমাইল জ্যাকবের নেওয়া ফ্রি কিকে হেড নেন পাথে সিস। বলটি বারের সামান্য উপর দিয়ে চলে যায় বাইরে।সেনেগালের আরও এক সুযোগ মিস: ২৪ মিনিটে কর্নার পায় সেনেগাল। কর্নার থেকে ইসমাইলের উড়িয়ে মারা বলে হেড নেন আবদু দিয়ালো। কিন্তু সেটা ডানদিক দিয়ে বাইরে চলে যায়।

১১ মিনিটে কর্নার, ১২ মিনিটে মিস: ম্যাচের ১১ মিনিটে প্রথম কর্নার পায় সেনেগাল। কর্নার থেকে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ১২ মিনিটের মাথায় একটি সুযোগ তৈরি হলেও ইলিমান এনদিয়ায়ে বামদিকের উপরের অংশ দিয়ে মেরে মিস করেন।

শুরুতেই সেনেগালের দুই সুযোগ মিস: ম্যাচের ৩ ও ৮ মিনিটে দুইটি সুযোগ পেয়েছিল সেনেগাল। প্রথমটা মিস করেন ইদ্রিসা গানা গুয়ে এবং দ্বিতীয়টা মিস করেন বোলায়ে দিয়া।বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নেমেছে সেনেগাল ও ইকুয়েডর। অপর ম্যাচে লড়ছে কাতার ও নেদারল্যান্ডস। দুটি ম্যাচই শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়। সরাসরি দেখা যাচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টসে।

সেনেগালের একাদশ: এডুয়ার্ড মেন্ডি, আবদু দিয়ালো, কালিদু কৌলিবালি, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, ইদ্রিসা গানা গুয়ে, পাপে গুয়ে, পাথে সিস, বোলায়ে দিয়া, ইসমাইলা সার ও ইলিমান এনদিয়ায়ে।

ইকুয়েডরের একাদশ: হার্নান গ্যালিন্দেজ, পিয়েরো হিনকাপি, ফেলিক্স টরেস, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, কার্লোস গ্রুয়েজো, মোয়েসেস ক্যাসেডো, অ্যালান ফ্রাঙ্কো, মাইকেল এস্ট্রাদা, এনার ভ্যালেন্সিয়া ও গঞ্জালো প্লাটা।নেদারল্যান্ডস ও ইকুয়েডর ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছে সেনেগাল। আজ তারা ইকুয়েডরের বিপক্ষে জিতলেই যাবে পরের রাউন্ডে। আর ইকুয়েডর কোনোরকমে ড্র করতে পারলেই যাবে পরের রাউন্ডে। নেদারল্যান্ডসও কোনোরকমে ড্র করতে পারলে যাবে পরের রাউন্ডে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories