বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কাতারকে হারিয়ে নকআউট পর্বে নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১০ বার

কাতারকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে চ‌্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে গেল নেদারল‌্যান্ডস। মঙ্গলবার আল বায়াত স্টেডিয়ামে নেদারল‌্যান্ডস ম‌্যাচের দুই অর্ধে একটি করে গোল করে কাতারকে হতাশায় ডোবায়।প্রথমার্ধে গোল করেন কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে ব‌্যবধান দ্বিগুন করেন ফ্রেঙ্কি ডি জং। গোলে একাধিক সুযোগ তৈরি করেছিল ডাচরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাতারের জালে আর গোল হয়নি।

তিন ম‌্যাচে দুই জয় ও এক ড্রয়ে নেদারল‌্যান্ডসের পয়েন্ট ৭। গ্রুপ চ‌্যাম্পিয়ন হওয়ায় গ্রুপ বি এর রানার্সআপের সঙ্গে শেষ ষোলোতে খেলবে নেদারল‌্যান্ডস।স্বাগতিক কাতার তিন ম‌্যাচে তিনটিতেই হেরে প্রথম পর্বেই বিশ্বকাপের মিশন শেষ করলো। তিন ম‌্যাচে ভালো ফুটবল খেললেও কাতার দূর্ভাগ‌্যবশত কোনো ম‌্যাচেই ফল নিজেদের পক্ষে টানতে পারেনি। ইকুয়েডরের সঙ্গে ২-০ গোলে বিশ্বকাপের মিশন শুরু করে তারা। সেনেগালের বিপক্ষে তারা ম‌্যাচ হারে ৩-১ ব‌্যবধানে। আজকের ম‌্যাচের ফলাফলও ২-০। সব মিলিয়ে প্রথমবার বিশ্বকাপ থেকে ভালো স্মৃতি পায়নি কাতার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories